Dhaka ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে শ’টগান সহ যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৬১ Time View

কাউখালী প্রতিনিধি ;

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে একটি অবৈধ শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব সরদার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজীব পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির পাশের একটি ডোবা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট এলাকায় নিয়মিত পেট্রোল ডিউটি করছিল পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলের চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কাউখালী থানার এসআই মেহেদী হাসান তাকে থামান।

মোটরসাইকেল চালক সজীব সরদারকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে পুলিশ। সেখানে একটি শটগানের ছবি দেখতে পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করে কাউখালী থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের পর সজীবকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে রবিবার (৭ জুন) বিকেলে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আটক সজীবকে সাথে নিয়ে তার গ্রামের বাড়িতে অভিযানে যায়। সেখানে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশের একটি কচুরিপানায় আচ্ছাদিত ডোবা থেকে লুকানো শটগানটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানের বিষয়ে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন,গোপন তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা আটক ব্যক্তির বাড়ির পাশের একটি ডোবা থেকে শটগানটি উদ্ধার করেছি। অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। আটক সজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

অভিযানে অংশ নেওয়া এসআই মেহেদী হাসান জানান, নিয়মিত পেট্রোল ডিউটির সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাকে থামানো হয়েছিল। পরে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং সেই সূত্র ধরেই অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

অস্ত্র উদ্ধারের এই ঘটনায় সজীবের নিজ গ্রাম জুজখোলার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ অস্ত্র উদ্ধার করেছে শুনে আমরা অবাক হয়েছি। এলাকায় কেউ অবৈধ অস্ত্র রাখলে তা আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত।

অন্যদিকে, কাউখালী উপজেলার তালুকদারহাট এলাকার এক ব্যবসায়ী পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের সতর্ক অবস্থানের কারণে একটি অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, এটি খুবই ইতিবাচক। এতে আমাদের মতো সাধারণ মানুষের মনে নিরাপত্তাবোধ বাড়বে।
কাউখালী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শটগানটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং এই চক্রের সাথে অন্য কোনো গডফাদার বা অপরাধী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে শ’টগান সহ যুবক আটক

Update Time : ০৩:৪৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬