Dhaka ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৫ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) ভোররাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিয়ালকাঠী গ্রামের দেলোয়ার হোসেন জমাদ্দারের ছেলে সোহেল জমাদ্দার (৪০) এবং একই এলাকার রশিদ হাওলাদারের ছেলে মিল্টন হাওলাদারকে গাঁজাসহ গ্রেপ্তার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে নিরাপত্তার কারণে তারা প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাদের আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মো. মহিউদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Update Time : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬