Dhaka ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

কাউখালীতে নবাগত ওসির সাথে মতবিনিময় সভা

কাউখালী প্রতিনিধ ;

পিরোজপুরের কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের যোগদান উপলক্ষে উপজেলার কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ৮টায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, মোঃ ওমর ফারুক ও সাইফুল্লাহ মনিরসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সভায় নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন এবং কাউখালী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করে যাবে এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরাও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উল্লেখ্য, গত ৮ জুন কাউখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন। বিদায়ী ওসি মোঃ ইয়াকুব হোসাইন বদলি হয়ে যাওয়ার পর তিনি নতুন ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেনের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কাউখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবো। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কাউখালী গড়ে তুলতে চাই।

কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার বলেন, নবাগত ওসিকে আমরা স্বাগত জানাই। সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হয়। আমরা বতেস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করে যাব।

কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। নবাগত ওসির সঙ্গে আজকের এই মতবিনিময় সভা পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। জনস্বার্থে সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবো।

সভা শেষে উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসি মোঃ আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

কাউখালীতে নবাগত ওসির সাথে মতবিনিময় সভা

Update Time : ০৯:৩১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬