Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আব্দুর রহিম মল্লিকের শোক প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১০৬ Time View

প্রতিনিধি,নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জননন্দিত নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন নেছারাবাদের ৪নং আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও পরোপকারী আব্দুর রহিম মল্লিক।

এক শোকবার্তায় তিনি বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে মর্মাহত ও শোকাহত করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে নেছারাবাদ-স্বরূপকাঠীতে বিএনপির রাজনীতি আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে ওয়াহিদুজ্জামান ওয়াহিদের ত্যাগ, শ্রম, মেধা ও সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব নেতা, যিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। পদ বা ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসাকেই তিনি জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করতেন।

তিনি আরও বলেন, ওয়াহিদের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, সমগ্র নেছারাবাদ-স্বরূপকাঠী একজন অভিভাবকসুলভ মানুষকে হারিয়েছে।মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আব্দুর রহিম মল্লিক মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান, যেন তিনি ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

মঙ্গলবার সকাল ১১টায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আব্দুর রহিম মল্লিকের শোক প্রকাশ

Update Time : ০২:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬