
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট বাজারে মোড়কবিহীন পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে পণ্যে যথাযথভাবে মোড়ক ব্যবহার না করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঠিক নিয়মে পণ্য মোড়কজাতকরণ ও আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
Reporter Name 






















