Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫

  • Reporter Name
  • Update Time : ০১:১১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩৩ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার আম বাজারে কৃষকদের ভ্যান ও ট্রলিতে আনা আম থেকে জোরপূর্বক ‘আম তোলা’র নামে আম নিয়ে যাওয়ার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), সাপাহার উপজেলার প্রফেসরপাড়া এলাকার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. নাইম ইসলাম (২২), একই এলাকার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে আম বিক্রি করতে আসা কৃষকদের ভ্যান ও ট্রলি থেকে দীর্ঘদিন ধরে ‘আম তোলা’র নামে জোরপূর্বক ইচ্ছামতো আম নিয়ে আসছিল একটি চক্র। এতে কৃষকরা আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হচ্ছিলেন। বিষয়টি নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চলতি আম মৌসুমে কৃষক ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা বাজারে চাঁদাবাজি ও কৃষকদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫

Update Time : ০১:১১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬