
সাতক্ষীরা প্রতিনিধি ;
সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাই স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মমিনুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, দাস, সুকুমার সরকার, আকলিমা খাতুন এবং সহকারী শিক্ষক ফয়জুল হক।
এ সময় প্রধান শিক্ষক মমিনুর রহমান তার বক্তব্যে বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছরে আরও স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যেন নিজ নিজ কেন্দ্রে স্বাভাবিক পরিবেশে, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধান করে নিজ প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করে দোয়া পরিচালনা শেষে শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ফাইল, কলম, স্কেল এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড প্রদান
আহসানউল্লাহ মামুন 


















