Dhaka ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

সাপাহারে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে দুই দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন

প্রতিনিধি,নওগাঁ ;

নওগাঁর সাপাহার উপজেলায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে দুই দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাপাহার নিউ মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচি রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে পরদিন পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দিন। তিনি বলেন, বর্তমান যুগে ক্যাশলেস লেনদেন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশ গড়তে অর্থনৈতিক লেনদেনকে ডিজিটাল ও নিরাপদ করতে হবে। এ ক্ষেত্রে পূবালী ব্যাংকের এ উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাম্পেইনে ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাগুলো সরাসরি প্রদর্শন করা হয়। এর মধ্যে ‘পাই ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন্ট খোলা, বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেন, মার্চেন্ট পিওএস সেবা, এটিএম, সিআরএম ও সিডিএম মেশিন ব্যবহারের নিয়মাবলী তুলে ধরা হয়। পাশাপাশি দ্রুত ঋণ সুবিধা, ক্রেডিট কার্ড এবং আকর্ষণীয় মুনাফাসহ সঞ্চয়ী হিসাব সম্পর্কেও গ্রাহকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ ক্যাম্পেইনের মাধ্যমে সাপাহার উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করে তোলা হচ্ছে। এখন গ্রাহকরা নগদ অর্থ বহন ছাড়াই কিউআর কোড বা কার্ড ব্যবহার করে সহজেই দৈনন্দিন কেনাকাটা ও লেনদেন সম্পন্ন করতে পারবেন।

এ সময় ব্যাংকের কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদের হাতে-কলমে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহারের প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

সাপাহারে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে দুই দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন

Update Time : ০৪:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬