Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

ভারতীয় সংগীতজগত শোকাহত—নিভে গেল কিংবদন্তি কণ্ঠ আশা ভোঁসলে

  • Reporter Name
  • Update Time : ১১:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩০৬ Time View

সাউথ বেঙ্গল বিনোদন ডেস্ক ;

ভারতীয় সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছে। অমর কণ্ঠের অধিকারী, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

পরিবার ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

প্রায় আট দশকের বর্ণাঢ্য সংগীতজীবনে আশা ভোঁসলে ভারতীয় সংগীতকে দিয়েছেন অসংখ্য অমর গান। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষায় তার কণ্ঠ ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। তার বহুমাত্রিক গায়কি ও সুরের জাদু তাকে এনে দিয়েছে অনন্য উচ্চতা ও জনপ্রিয়তা।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়।

তার মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক অনন্য কণ্ঠের বিদায়ে সংগীতপ্রেমীরা হারালেন এক অমূল্য সম্পদ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতীয় সংগীতজগত শোকাহত—নিভে গেল কিংবদন্তি কণ্ঠ আশা ভোঁসলে

Update Time : ১১:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬