Dhaka ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ‘মাদককে না বলি, অবসর সময় খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখি’—এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আইরন জয়কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আইরন জয়কুল ও মুক্তারকাঠি মানবকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন অলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্যসচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোয়াইব সিদ্দিকী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় জয়কুল একাদশ ও গুয়াটন একাদশ। নির্ধারিত সময়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ট্রাইবেকারে ২-১ গোলে গুয়াটন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়কুল একাদশ।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬