Dhaka ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৯ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুল্লাহ প্রামাণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আ. গাফফার। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও সুস্থ জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নিরাপদ স্বাস্থ্যচর্চা ও পরিচ্ছন্নতার বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী

Update Time : ০৩:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬