Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৬ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক প্রবীণ নাগরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, “প্রবীণরা আমাদের সমাজের দিকনির্দেশক ও মূল্যবান সম্পদ, কোনোভাবেই তারা বোঝা নন। জীবনের দীর্ঘ পথচলায় তাঁদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও অবদান সমাজকে সমৃদ্ধ করেছে। ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্য বাস্তবায়নে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও বলেন, “প্রবীণদের শেষ বয়স যেন সম্মান, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মানবিক মর্যাদার সঙ্গে অতিবাহিত হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। উপজেলা প্রশাসন প্রবীণদের কল্যাণ, চিকিৎসাসেবা এবং তাদের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে।”

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তাদের অভিজ্ঞতাকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারী প্রবীণদের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

Update Time : ০৩:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬