Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস-২০২৬ উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কাউখালী সদর ইউনিয়ন শাখা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সংগঠন নেত্রী মাহফুজা খানম, চায়না মজুমদার, শামীমা এবং মৌমিতা সাহা।

বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে হবে।

সভাপতির বক্তব্যে সুনন্দা সমাদ্দার বলেন, “গ্রামের প্রতিটি প্রান্তে নারী সমাজকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে এবং নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখতে হবে। যেকোনো অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে নারীদের সোচ্চার হতে হবে। কোনো নারী যেন নিজেকে একা মনে না করেন—বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় নারী অধিকার রক্ষায় তাদের পাশে রয়েছে।”

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

Update Time : ০১:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬