Dhaka ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধামরাইয়ে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ৭০ লাখ টাকা লুটের অভিযোগ ধামরাইয়ে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ৭০ লাখ টাকা লুটের অভিযোগ জ্ঞানচর্চার পাশাপাশি মূল্যবোধের পাঠ: সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ব্যতিক্রমী উদ্যোগ কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এনপিপির চেয়ারম্যান  বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড  হামি ডি ডাব্লিউ এর নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলা থেকে বিভাগীয় শহর বরিশালে সরাসরি কোনো বাস সার্ভিস না থাকায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো যাত্রী। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন দাপ্তরিক কাজে বরিশালে যাতায়াতকারী মানুষকে গন্তব্যে পৌঁছাতে একাধিক যানবাহন পরিবর্তন করতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের।

স্থানীয়দের অভিযোগ, কাউখালী থেকে বরিশালের দূরত্ব তুলনামূলক কম হলেও সরাসরি গণপরিবহন ব্যবস্থা না থাকায় যাত্রীদের প্রথমে অটোরিকশা, মাহিন্দ্রা কিংবা মোটরসাইকেলে করে নৈকাঠি বা রাজাপুর যেতে হয়। পরে সেখান থেকে বরিশালগামী বাসে উঠতে হয়। ফলে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

কাউখালী উত্তর বাজারের ঔষধ ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, ব্যবসায়িক মালামাল ক্রয় ও ব্যাংকিংসহ বিভিন্ন কাজে তাকে সপ্তাহে কয়েকবার বরিশালে যেতে হয়। সরাসরি বাস না থাকায় প্রথমে ছোট যানবাহনে নৈকাঠি বা রাজাপুর গিয়ে পরে বাস ধরতে হয়। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে। বিশেষ করে মালামাল বহনের ক্ষেত্রে একাধিকবার যানবাহন পরিবর্তন করতে গিয়ে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হয়। তিনি দ্রুত কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানান।

নিয়মিত যাতায়াতকারী চাকরিজীবী মাইনুল হুদা বলেন, তার বৃদ্ধ বাবাকে প্রায়ই চিকিৎসার জন্য বরিশালে নিতে হয়। সরাসরি পরিবহন না থাকায় অসুস্থ রোগীকে নিয়ে বারবার গাড়ি পরিবর্তন করতে হয়, যা রোগীর জন্য অত্যন্ত কষ্টকর। একটি সরাসরি বাস সার্ভিস চালু হলে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তিনি মনে করেন।

শিক্ষার্থীরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী নাঈম ও ফেরদৌসী জানান, কাউখালী থেকে অনেক শিক্ষার্থী বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। সকালবেলার ক্লাস কিংবা পরীক্ষায় অংশ নিতে তাদের ভোরে বাড়ি থেকে বের হতে হয়। কিন্তু পথে একাধিকবার যানবাহন পরিবর্তন করতে গিয়ে সময় নষ্ট হয় এবং যাতায়াত ব্যয়ও বেড়ে যায়। শিক্ষার্থীদের সুবিধার্থে অন্তত সকাল ও বিকেলে নিয়মিত সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কাউখালী থেকে ঢাকা, পিরোজপুরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ব্যবস্থা থাকলেও বিভাগীয় শহর বরিশালের সঙ্গে এখনো সরাসরি গণপরিবহন সংযোগ গড়ে ওঠেনি। ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও সরকারি-বেসরকারি নানা কাজে বরিশালগামী মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সচেতন মহলের দাবি, কাউখালী-বরিশাল রুটে সরাসরি বাস সার্ভিস চালু করা হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ ও স্বস্তিদায়ক হবে। একই সঙ্গে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

কাউখালী-বরিশাল সরাসরি বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা

Update Time : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬