Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বৈঠার ছন্দে মুখর ডুবি নদী, নৌকাবাইচে ৩৬ নৌকার প্রতিযোগিতা নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে প্রায় ১০ হাজার মানুষের ঢল

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ Time View

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছিল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডুবি হাফিজিয়া মাদ্রাসা থেকে ডুবি রেজাউল কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ডুবি নদীতে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৬।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ৩৬টি নৌকা অংশ নেয়। শত শত বৈঠার ছন্দ, মাঝিদের হুংকার ও দর্শকদের করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে নদীর দুই পাড়। প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী প্রায় ১০ হাজার মানুষ জড়ো হন বলে জানান আয়োজকেরা।

নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া। আবু জাফরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা আয়োজনে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বিপ্লব, দৈনিক ইনকিলাবের নেছারাবাদ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

আয়োজকেরা বলেন, নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

বৈঠার ছন্দে মুখর ডুবি নদী, নৌকাবাইচে ৩৬ নৌকার প্রতিযোগিতা নেছারাবাদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে প্রায় ১০ হাজার মানুষের ঢল

Update Time : ০৫:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬