
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোস্তাইন মোড়ল হাজরাকাটি গ্রামের মৃত আবু জাফর মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে গ্রাম পুলিশ সদস্য শেখ সোহেল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালান। এ সময় মোস্তাইন মোড়লকে ছয় পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তবে তার সহযোগী হিসেবে অভিযুক্ত একই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
খবর পেয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম ঘটনাস্থলে পৌঁছে মোস্তাইনকে ইয়াবাসহ পুলিশের হেফাজতে নেন।
এ বিষয়ে এসআই আব্দুল হালিম বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক রায়হান মোড়লকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 


















