Dhaka ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ যুবক আটক ভাণ্ডারিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী, বিজয়ীদের পুরস্কার প্রদান সাতক্ষীরা কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন কলারোয়ায় ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার সাতক্ষীরায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪ সাতক্ষীরায় গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি আটক সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, থানায় জিডি

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গু রোগীসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্ত রোগীদের প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে মোট ২০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১৫৪ জন ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তিনজন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। এ সময়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সর্বাধিক ১১৫ জন ডেঙ্গু রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে ২৫ জন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়িঘর ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে অস্ত্র-গুলি ও গাঁজাসহ যুবক আটক

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন ৪৪

Update Time : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬