Dhaka ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ছাত্রদল নেতা সাতক্ষীরার তালতলায় কোহিনুর হত্যা: কারখানার মালিক গ্রেপ্তার আশাশুনিতে দীর্ঘদিনের দখল থেকে জেলা পরিষদের পুকুর উদ্ধা শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযানে জনসম্পৃক্ততার চেষ্টা কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত সাপাহারে আমবাগান থেকে গ্রামপুলিশের মরদেহ উদ্ধার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শাহিন আহম্মেদ এর অংশ গ্রহন

আশাশুনিতে দীর্ঘদিনের দখল থেকে জেলা পরিষদের পুকুর উদ্ধা

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে দীর্ঘদিন দখলে থাকা জেলা পরিষদের একটি পুকুর দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি থানার পাশে অবস্থিত পুকুরটি দখলমুক্ত করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ৫৫ শতক জায়গাজুড়ে থাকা পুকুরটি দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে আব্দুস সবুর দখলে রেখেছিলেন বলে অভিযোগ ছিল। বুধবার জেলা পরিষদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তিনি স্বেচ্ছায় পুকুরটি জেলা পরিষদের প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

দখলমুক্ত করার সময় সাধারণ মানুষের উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের পুকুরসহ সরকারি যেসব জমি, স্থাপনা ও অবকাঠামো অন্যের দখলে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করে সরকারের কাছে হস্তান্তর করা হবে।”

জেলা পরিষদের সার্ভেয়ার আলআমিন বলেন, “৫৫ শতক জায়গার এই পুকুরটি দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে দখলে ছিল। জেলা পরিষদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পর দখলদার আব্দুস সবুর স্বেচ্ছায় পুকুরটি জেলা পরিষদ প্রশাসকের কাছে হস্তান্তর করেছেন।”

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়দুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে বিদায়ী ইউএনও মোঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা

আশাশুনিতে দীর্ঘদিনের দখল থেকে জেলা পরিষদের পুকুর উদ্ধা

Update Time : ০৬:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬