Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরার ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন, শিক্ষা ও আদর্শ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে মহানবীর আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া তাবাসসুম। পরে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরেজা খাতুন ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক আবুল হাসান ও আকলিমা খাতুন এবং অভিভাবক নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রেহানা পারভীন, রমেশ চন্দ্র সরদার, লুৎফুন্নেসা ডালিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে হামদ-নাত, স্বরচিত কবিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করা হয়। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

Update Time : ০১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬