Dhaka ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, আটক ১ প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পিরোজপুরে জেলা পর্যায়ের পরামর্শ সভা রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ কাউখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও’র সুপারি গাছের চারা রোপণ এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী ফেসবুক পোস্ট ঘিরে বানারীপাড়ায় বিতর্ক: ফোরকানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম এবং ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ এবং জুলাই আন্দোলনে ভূরুঙ্গামারীর নেতৃত্বদানকারী সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩ নম্বর তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল হক শাহিন শিকদার।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহিদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

Update Time : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬