Dhaka ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি  গাছ বিক্রি !  ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার  কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রাইজ বন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত: প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, উৎসে কর কাটা হবে ২০ শতাংশ  চকরিয়ার জমজম হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসা ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কাউখালীর কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস

কাউখালীতে দুইটি সাত ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযানে প্রায় সাত ফুট উচ্চতার দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইব্রাহিম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি উপজেলার শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

রোববার (২ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার পুলিশ উপজেলার শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খাইরুল হাসান ও সঙ্গীয় ফোর্সের একটি দল ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় রোপণ করে পরিচর্যা করা প্রায় সাত ফুট উচ্চতার দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানের সময় ইব্রাহিমকে আটক করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর আটক ইব্রাহিমকে রোববার দুপুরে পিরোজপুরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কাউখালীতে দুইটি সাত ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১

Update Time : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬