Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

মাদক, চোরাচালান ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’; সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি জেলায় এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, সীমান্তে চোরাচালান, অবৈধ ঘাট ও ঘাট মালিকদের কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের আমলে বিভিন্ন ধরনের হয়রানিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনভোগান্তির বিষয়গুলো তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এ সময়ে পুলিশকে আরও দৃশ্যমান হতে হবে এবং জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে।”

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”

অনলাইন জুয়ার বিষয়ে তিনি বলেন, “অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ আরও সক্রিয় হবে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় সাতক্ষীরাজুড়ে এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।

মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

মাদক, চোরাচালান ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’; সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা

Update Time : ০২:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬