Dhaka ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১১৭ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ফকিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফকিরহাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী, বিএনপির নেতা রফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবুল কালাম বাচ্চু, কাশেম আলী, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম শওকত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সাইফুর রহমান রানা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ অনুদান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে ব্যবসা শুরু করতে কিছুটা হলেও সহায়ক হবে। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সংকট কিছুটা লাঘবের পাশাপাশি তাদের নতুন উদ্যমে ব্যবসা পুনরায় শুরু করতে উৎসাহ জোগাবে।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অনুদান তুলে দেওয়া হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

Update Time : ০৪:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬