Dhaka ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

প্রচণ্ড গরমে সাপাহারে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করল মুক্ত স্কাউট

  • Reporter Name
  • Update Time : ০৬:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১২৬ Time View

নওগাঁ প্রতিনিধি

তীব্র দাবদাহে তৃষ্ণার্ত পথচারী, শ্রমজীবী মানুষ ও আমচাষিদের পাশে দাঁড়িয়েছে নওগাঁর সাপাহারের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ত স্কাউট। সংগঠনটির উদ্যোগে যানজট নিরসনে সহযোগিতার পাশাপাশি শতাধিক পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আম বিক্রি করতে আসা চাষি, রিকশাচালক, দিনমজুর, পথচারী ও সাধারণ মানুষের হাতে ঠান্ডা শরবত তুলে দেন মুক্ত স্কাউটের সদস্যরা। প্রচণ্ড গরমে এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন উপস্থিত মানুষ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার জাহান চৌধুরী (লাবু) বলেন, “মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রচণ্ড গরমে পথচারীদের জন্য এমন আয়োজন সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অন্যদেরও মানবিক উদ্যোগে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতাকর্মী, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও জনস্বার্থে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

প্রচণ্ড গরমে সাপাহারে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করল মুক্ত স্কাউট

Update Time : ০৬:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬