Dhaka ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত ২৩ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্র যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্ব ও চ্যালেঞ্জও। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব অপরিসীম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ড এবং বাস্তব তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও দক্ষ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক সাইদুর রহমান, জুলহাস কবীরসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাহানোয়ার সাঈদ শাহীন বলেন, “বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তি সাংবাদিকতার ধরণ পাল্টে দিচ্ছে। মফস্বল পর্যায়ের সাংবাদিকরাও যাতে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন, সেই লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অপতথ্য শনাক্তকরণের দক্ষতা মাঠপর্যায়ের সাংবাদিকতাকে আরও কার্যকর ও গতিশীল করবে।”

তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই-বাছাই, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র বিতরণ

Update Time : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬