Dhaka ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা কুড়িগ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ মোঃ নাসরুল্লাহ নেছারাবাদের দুই শিক্ষার্থী বরিশাল বিভাগীয় বালিকা ক্রিকেট দলে তালা সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কাউখালীতে বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সঞ্চয় সচেতনতা প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ কাউখালীতে ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধায় মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আব্দুর রহিম মল্লিকের শোক প্রকাশ স্বরূপকাঠিতে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর জানাজায় মানুষের ঢল

পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা

প্রতিনিধি,পাথরঘাটা (বরগুনা);

বরগুনার পাথরঘাটায় ঢাকা ও বরিশালের নামী প্রতিষ্ঠানের সঙ্গে নাম মিলিয়ে গড়ে ওঠা অসংখ্য অবৈধ ও মানহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন চিকিৎসক ও হাসপাতালের নাম ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে রোগীদের আকৃষ্ট করা হয়। পরে কম খরচে চিকিৎসার আশ্বাস দিয়ে রোগীদের কাছ থেকে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার নামে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মানসম্মত পরিবেশ না থাকলেও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, রোগী পাঠানোর বিনিময়ে কিছু পল্লীচিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের কমিশন দেওয়া হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিম্নমানের ওষুধ ব্যবহারের মাধ্যমেও রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি ও সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম বলেন, অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ভয়াবহ বাণিজ্যে নেমেছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবি জানান তিনি।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পাথরঘাটায় অবৈধ বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করা হচ্ছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপশ পাল বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে অবৈধ ও মানহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদুর রহমান বলেন, তিনি নতুন যোগদান করেছেন। অভিযোগের বিষয়ে অবগত রয়েছেন এবং দ্রুত তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক ও কবি ইদ্রিস আলী খান রোগ নির্ণয়ের নামে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বন্ধে স্বাস্থ্য প্রশাসনের তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা

পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য, প্রতারণার শিকার রোগীরা

Update Time : ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬