Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

পিরোজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি ও বাইক শোডাউন

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১২১ Time View

পিরোজপুর প্রতিনিধি:

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে আগামী ১২ জুন পিরোজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল সমর্থকদের বৃহৎ আনন্দ র‍্যালি, মিলনমেলা ও বর্ণাঢ্য বাইক শোডাউন। আয়োজকদের পক্ষ থেকে জেলার সকল ব্রাজিল সমর্থকদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল ৩টায় পিরোজপুর বয়েজ স্কুল মাঠের স্টেজ সংলগ্ন এলাকায় ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ও আনন্দ র‍্যালি শুরু হবে। এতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত ব্রাজিল সমর্থকরা অংশ নেবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার, হেডব্যান্ডসহ দলটির প্রতি সমর্থনের বিভিন্ন উপকরণ নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। তবে কোনো উপকরণ না থাকলেও শুধুমাত্র ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন নিয়ে উপস্থিত হওয়ার জন্য সমর্থকদের অনুরোধ করা হয়েছে।

এদিকে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য বাইক শোডাউন। এতে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ব্রাজিল সমর্থকরা অংশ নিয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে ব্রাজিল সমর্থকদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে এবং ফুটবলপ্রেমীদের জন্য একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

পিরোজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি ও বাইক শোডাউন

Update Time : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬