Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের রাজাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুন নাহার ছবি রাজাবাগান এলাকার ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলাম লালুর স্ত্রী। তিনি সাতক্ষীরা জজকোর্টের একজন কর্মরত আইনজীবী ছিলেন।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝড়-বৃষ্টির সময় তিনি বাড়ির সামনে আমবাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি আইনজীবী ফাহিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমবাগানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি প্রাণ হারান।”

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান জানান, বজ্রপাতের শিকার ওই আইনজীবীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

আইনজীবী কামরুন নাহার ছবির এই আকস্মিক ও অকাল মৃত্যুতে সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী সমাজ এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬