Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে এনপিপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা নেছারাবাদে ঝড়ে গাছের চাপায় গৃহবধূর মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: বশির উদ্দিন জামায়াতের সহ- সেক্রেটারি নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রকৃত কৃষকরাই পাবেন কৃষক কার্ড, বিভ্রান্তির সুযোগ নেই — কৃষক সমাবেশে বক্তারা

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫০ Time View

প্রতিনিধি,নেছারাবাদ(পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নে আয়োজিত কৃষক সমাবেশে বক্তারা বলেছেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রকৃত কৃষকরাই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

মঙ্গলবার (১৯ মে) জেলা তথ্য অফিস, পিরোজপুরের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, প্রান্তিক ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে পাইলটিং প্রকল্প শুরু হয়েছে এবং কোথাও কোনো ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

প্রধান অতিথি বলেন, কৃষক, খামারি ও জেলেদের উৎপাদিত খাদ্যের ওপর নির্ভর করেই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। তাই তাদের কল্যাণে সরকার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দশ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

সমাবেশে কৃষকদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কার্ড সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ওপরই নির্ভর করতে হবে। তারা জানান, বিশ্বের অনেক দেশে কৃষকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্ড থাকলেও বাংলাদেশেই প্রথম এক কার্ডে একাধিক সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব

প্রকৃত কৃষকরাই পাবেন কৃষক কার্ড, বিভ্রান্তির সুযোগ নেই — কৃষক সমাবেশে বক্তারা

Update Time : ০১:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬