Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৪২৩ Time View

প্রতিনিধি,নেছারাবাদ ;

নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা মোঃ হাসিবুর রহমানকে দেখতে চায় সর্বস্তরের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকায় তাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

মোঃ হাসিবুর রহমান পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকার বাসিন্দা। তিনি সরকারি বরিশাল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমবিএ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ব্যবসার ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

রাজনৈতিক জীবনে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি ত্যাগের কারণে যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমান একজন যোগ্য প্রার্থী। তারা মনে করেন, তার নেতৃত্বে নেছারাবাদ উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এ বিষয়ে হাসিবুর রহমান বলেন, “যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে যত দ্রুত সম্ভব নেছারাবাদ উপজেলা যুবদলের কমিটি গঠন করা প্রয়োজন। দলকে শক্তিশালী ও গতিশীল করতে আমি সবসময় কাজ করে যেতে চাই।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

Update Time : ০৫:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬