Dhaka ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ করায় অপরাধে ডিলারকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৭১ Time View

বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। উপজেলার তালুকদার হুলায় কবিরের বাড়ির সামনে একটি মাদ্রাসার নিচতলায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন এ উদ্যোগ নেয়। অভিযানে গিয়ে দেখা যায়, বৈঠাকাটা বাজারের ডিলার মো. আমান সেখানে একটি দোকান পরিচালনা করে নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে আসছিলেন।

অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব। এ সময় অভিযুক্ত ডিলার মো. আমান (পিতা: মৃত আবদুর রাজ্জাক)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মজুদ রোধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ করায় অপরাধে ডিলারকে জরিমানা

Update Time : ০৫:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬