Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১৫৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা শিক্ষা বিভাগ কঠোর অবস্থান গ্রহণ করেছে। এবার বিশেষ তদারকির অংশ হিসেবে কোনো শিক্ষকই নিজ প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না।

​​জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর জানান, জেলার সাতটি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন করা হয়েছে।

​সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে। এক কেন্দ্রের শিক্ষক অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন (রোটেশনাল ডিউটি)। অর্থাৎ, যে কেন্দ্রে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সেই কেন্দ্রের শিক্ষক ওই পরীক্ষাকেন্দ্রে ডিউটি দিতে পারবেন না।

প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা ও আন্তঃকেন্দ্র শিক্ষক বদলির ব্যবস্থা করা হয়েছে।এদিকে, ​যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বোর্ডের তথ্যমতে, এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন।

​বোর্ডের অধীনে থাকা ২ হাজার ৫৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা

Update Time : ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬