Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়ন ও মানবিক উদ্যোগে বলদিয়াবাসীর আস্থার নাম সাইফুল ইসলাম, চেয়ারম্যান পদে নতুন সমীকরণ  নেছারাবাদে দুই সেতুর মালামাল চুরির অভিযোগ; অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর প্রবাসে স্বামী, দেশে স্ত্রীকে ঘিরে পরকীয়ার অভিযোগ; পাল্টাপাল্টি দোষারোপে উত্তপ্ত দুই পরিবার পাটকেলঘাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ বোতল উইনকোরেক্স সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ “সেবার ব্রতে চাকরি” বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, ২য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত: কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথির দলের কিশোরীদের সমাপনী অনুষ্ঠান কাউখালীতে দুই কিলোমিটার কাঁচা সড়ক চলাচলের অযোগ্য, ঝুঁকি নিয়ে সাঁকো ব্যবহার করছে শিক্ষার্থীরা দীর্ঘ আট বছর পর শিশু রিফাত হত্যা মামলার রায়: বগুড়ায় পাঁচজনের মৃত্যুদণ্ড সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

স্বরূপকাঠি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান শিহাব আব্দুল্লাহ, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৪৯ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৩নং স্বরূপকাঠি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক শিহাব আব্দুল্লাহ।উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি এক সংক্ষিপ্ত বক্তব্যে শিহাব আব্দুল্লাহ বলেন, তিনি স্বরূপকাঠি সদর ইউনিয়নের একজন সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা ও জনগণের প্রত্যাশা পর্যবেক্ষণ করেছেন। তাঁর দাবি, অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারীদের অনেকেই জনগণের স্বার্থের চেয়ে ব্যক্তিগত, পারিবারিক কিংবা আত্মীয়-স্বজনের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে রাস্তাঘাট, অবকাঠামো এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে স্বরূপকাঠি সদর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করবেন।সরকারি সুযোগ-সুবিধা যেন সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

যুবসমাজকে মাদকমুক্ত রাখাকে অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে শিহাব আব্দুল্লাহ বলেন, ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, স্বরূপকাঠি সদর ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসেন। জনগণের সেই ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। ইনশাআল্লাহ, জনগণ তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন ও মানবিক উদ্যোগে বলদিয়াবাসীর আস্থার নাম সাইফুল ইসলাম, চেয়ারম্যান পদে নতুন সমীকরণ 

স্বরূপকাঠি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান শিহাব আব্দুল্লাহ, উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

Update Time : ০৬:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬