Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি ;

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির বড়বস্থা খালে অভিযান চালিয়ে বনরক্ষীরা নিষিদ্ধ বিষ ভর্তি বোতলসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছে। সকালে এই অভিযানকালে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি নৌকা, দুটি টোনা জাল, বরফ ভর্তি দুটি ককশীট বক্স বক্স ও বিষ ভর্তি ৩ বোতল। এসময়ে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে অসাধু জেলেরা নিষিদ্ধ বিষ দিয়ে সুন্দরবনের খালে মাছ শিকারের প্রস্ততি নেয়ার সময় জোংড়া টহল ফাঁড়ির বড়বস্থা খালে বনরক্ষীরা দুটি জেলে নৌকা দেখতে পেয়ে এগিয়ে যায়। এসময়ে নৌকা ফেলে কয়েকজন জেলে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। বনরক্ষীরা নৌকা দুটিতে থেকে নিষিদ্ধ বিষ ভর্তি ৩ বোতল, দুটি টোনা জাল, রবফ ভর্তি দুটি ককশীট বক্স জব্দ করে। নৌকা দুটিও জব্দ করে জোংড়া টহল ফাঁড়ির অফিসে নিয়ে আসা হয়। সরঞ্জামগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়া জেলেদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র সুরক্ষায় বিষ দিয়ে মাছ শিকার বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ

Update Time : ০৬:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬