Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮৪ Time View

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির একটি টহল দল উপজেলার নব আদাতলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

Update Time : ০৩:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬