Dhaka ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানী ঢাকার পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের একজন আমিনুর রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, মামলার মূল আসামি সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। অন্য আসামিরা হলেন— মো. আমিনুর রহমান (৪৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী ওবায়দুর রহমান রাজধানীর পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ার’-এ তাঁর বোনের বাসায় বসবাস করতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সুবাদে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করার একপর্যায়ে বাদীর ভাগ্নির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তাঁর পরিবারকে জানান এবং সাবেক এমপিকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলে তিনি ওবায়দুরকে প্রাণনাশের হুমকি দেন।

পরবর্তীতে একটি চক্র নজরুল ইসলাম ও তাঁর ভাগ্নির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সাবেক এমপি নজরুল ইসলাম সন্দেহ করেন—ওবায়দুরই গোপনে ভিডিও ধারণ করে ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়। ওই দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নিয়ে অন্যান্য আসামিদের সহায়তায় লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান।

পরে ওবায়দুরের মা তাহমিনা ও ছোট বোন মীমের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পল্লবী থানা পুলিশ জানায়, মামলা দায়েরের পর আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা আসামি আমিনুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ১

Update Time : ০৬:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬