Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, তাদের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, ভোমরা, পদ্মশাখরা ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি, পাতার বিড়ি ও নবরত্ন তেল জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার শাড়ি, শ্মশানঘাট আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকার মোবাইল যন্ত্রাংশ এবং তালশাড়ি এলাকা থেকে আরও ১ লাখ ৫ হাজার টাকার মোবাইল যন্ত্রাংশ জব্দ করা হয়।

এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার আনসারের মোড় এলাকা থেকে ৫ লাখ টাকার এবং শাখরা আশার মোড় এলাকা থেকে ৬ লাখ টাকার চিংড়ির রেণুপোনা উদ্ধার করা হয়।
অন্যদিকে ঝাউডাঙ্গা এলাকা থেকে ১ লাখ ১ হাজার ৭৫০ টাকার পাতার বিড়ি ও নবরত্ন তেল এবং আমবাগান এলাকা থেকে ২ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা এসব পণ্যের মোট মূল্য ১৭ লাখ ৯২ হাজার ৫০ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল।
বাহিনীটি আরও জানায়, এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয়ে ক্ষতি করছে এবং দেশীয় শিল্পের জন্য হুমকি সৃষ্টি করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Update Time : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬