Dhaka ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের ওষুধ ও শাড়ি জব্দ করেন।

এর মধ্যে কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি জব্দ করেন।

অন্যদিকে, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালি এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।

এ ছাড়া চান্দুরিয়া বিওপির সদস্যরা কাদপুর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২১ হাজার ২০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ভারতীয় ওষুধ জব্দ করেন।

বিজিবির দাবি, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এনে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পণ্য ফেলে পালিয়ে গেলে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

Update Time : ০৬:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬