Dhaka ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৬:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৪১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা ও মাদরা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, পদ্মশাখরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার হারদ্দা এলাকা থেকে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন। অপরদিকে, মাদরা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ৪ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ৪ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

বিজিবির ভাষ্য, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য, মাদক ও অন্যান্য চোরাচালান দেশের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি দেশীয় শিল্পের জন্যও হুমকি সৃষ্টি করছে। এসব অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : ০৬:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬