Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়ন ও মানবিক উদ্যোগে বলদিয়াবাসীর আস্থার নাম সাইফুল ইসলাম, চেয়ারম্যান পদে নতুন সমীকরণ  নেছারাবাদে দুই সেতুর মালামাল চুরির অভিযোগ; অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর প্রবাসে স্বামী, দেশে স্ত্রীকে ঘিরে পরকীয়ার অভিযোগ; পাল্টাপাল্টি দোষারোপে উত্তপ্ত দুই পরিবার পাটকেলঘাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ বোতল উইনকোরেক্স সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ “সেবার ব্রতে চাকরি” বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, ২য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত: কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথির দলের কিশোরীদের সমাপনী অনুষ্ঠান কাউখালীতে দুই কিলোমিটার কাঁচা সড়ক চলাচলের অযোগ্য, ঝুঁকি নিয়ে সাঁকো ব্যবহার করছে শিক্ষার্থীরা দীর্ঘ আট বছর পর শিশু রিফাত হত্যা মামলার রায়: বগুড়ায় পাঁচজনের মৃত্যুদণ্ড সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি ;

প্রেসব সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৭০০ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযানে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, ঘুঘু পাখি ও ফেনসিডিল জব্দ করেন।

ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া রোড চৌরাস্তার মোড় এলাকা থেকে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেন। ঘোনা বিওপি সদর উপজেলার দাঁতভাঙ্গা কলেজ এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় ঘুঘু পাখি আটক করে।এ ছাড়া তলুইগাছা বিওপি শালবাগান এলাকা থেকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক দল কলারোয়ার গেড়াখালি ও ভাদিয়ালি এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে মাদরা বিওপি ভাদিয়ালি এলাকা থেকে ৩ লাখ ৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ৩ হাজার ২০০ টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি জানায়, জব্দ করা এসব পণ্য শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এসব চোরাচালান দেশের স্থানীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি সরকারকে উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত করছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন ও মানবিক উদ্যোগে বলদিয়াবাসীর আস্থার নাম সাইফুল ইসলাম, চেয়ারম্যান পদে নতুন সমীকরণ 

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Update Time : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬