Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তে প্রায় পৌনে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৪২ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হিজলদী এবং তলুইগাছা বিওপির পৃথক দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, হিজলদী বিওপির একটি টহলদল সাতক্ষীরা সদর থানার বড়ালী সীমান্ত এলাকা থেকে ৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। অন্যদিকে, একই উপজেলার চারাবাড়ি সীমান্ত এলাকা থেকে তলুইগাছা বিওপির একটি টিম অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের মোবাইল স্পেয়ার পার্টস জব্দ করে। জব্দকৃত সামগ্রীর সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪২ হাজার টাকা।

৩৩ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, চোরাকারবারিরা সরকারের শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরণের অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সীমান্ত দিয়ে রাজস্ব ফাঁকি রোধ ও দেশীয় শিল্প রক্ষায় বিজিবির এমন জনস্বার্থমূলক অভিযানের প্রশংসার পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত কড়া নজরদারি অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরা সীমান্তে প্রায় পৌনে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি

Update Time : ০৬:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬