Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরা খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

সাতক্ষীরা প্রতিনিধি ;

আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন।

বক্তারা বলেন, “গণতন্ত্রের রায় বাস্তবায়নসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে” অনুষ্ঠিতব্য এই বিভাগীয় সমাবেশ জনগণের প্রত্যাশা ও অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় উপজেলার কর্মপরিষদ সদস্য ও সকল ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীদের যাতায়াত, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফল করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরা খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

Update Time : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬