Dhaka ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন,ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা: আজিজুর রহমান,ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন , জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান তানভীর প্রমুখ।

সভায় জানানো হয়, জেলায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তাঁরা যদি প্রতিদিন ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করেন,তাহলে বছরে ৩শ’৪ কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়া সরকার ১৩.০৯ টাকায় বিদ্যুৎ ক্রয় করে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে মাত্র প্রায় ৪ টাকা দরে আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ দিচ্ছে। সুতরাং এই ভর্তুকি দেওয়া বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।

সভায় আরও জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ে ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন এসি বা ফ্রিজ ব্যবহার করতে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে ৩০ থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। পাশাপাশি এলইডি বাল্ব বা বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের মাধ্যমেও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ জানান,অফিস বা বাড়িতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে একদিকে যেমন ব্যক্তি উপকৃত হবে,অপরদিকে রাস্ট্র উপকৃত হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

Update Time : ০৭:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬