Dhaka ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত, কেন্দ্রে পাঠানো হচ্ছে ৪৫ আবেদন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করা সাতক্ষীরার সাংবাদিকদের আবেদনপত্র যাচাই-বাছাই উপলক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যাচাই-বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পরিচালিত একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান। দেশের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও কল্যাণে ট্রাস্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, এ ট্রাস্টের মাধ্যমে প্রদত্ত সহায়তা সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার গতি আরও ত্বরান্বিত করতে সহায়ক হবে।

সভায় আবেদনকারী সাংবাদিকদের আবেদনপত্র পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৫টি আবেদন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির কাছে চূড়ান্ত বিবেচনার জন্য পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত, কেন্দ্রে পাঠানো হচ্ছে ৪৫ আবেদন

Update Time : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬