Dhaka ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার চেক

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭টি পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুর করা ৯৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হাশেম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু এবং ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মো. জমির হোসেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন আলহাজ মাওলানা আব্দুল মান্নান ও রঘুনাথ খাঁ।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭টি পরিবারের অনুকূলে মঞ্জুর করা মোট ৯৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার চেক

Update Time : ০১:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬