Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ৩টায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চিফ লিগ্যাল অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

সভায় সরকারি বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, বিস্তৃত ও জনবান্ধব করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সমাজের অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা আরও উল্লেখ করেন, সংবিধান প্রদত্ত ন্যায়বিচারের অধিকার বাস্তবায়নে জাতীয় লিগ্যাল এইড কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ। এই কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

সভায় আগামী ২৮ এপ্রিল ‘জাতীয় লিগ্যাল এইড দিবস’ যথাযোগ্য মর্যাদায় ও সাফল্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

সভাটি সমন্বয় করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী সিভিল জজ) লিটন দাস। এ সময় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. মো. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. মো. খাইরুল বদিউজ্জামান, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মুহা. মনির উদ্দিন, সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান এবং অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলাসহ জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক, নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬