Dhaka ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

সাতক্ষীরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তিনটি রেস্তোরাঁকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ফিলিং স্টেশনেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল, মুনজিতপুর ও লাবনী মোড় এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের পলাশপোল এলাকায় অবস্থিত পানসী রেস্তোরাঁয় ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা এবং কর্মীদের মাথায় হেডনেট ব্যবহার না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মুনজিতপুর এলাকার হোটেল রাজ-এ ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, অপরিচ্ছন্ন ফ্রিজ, খাবার ঢেকে না রাখা, মিষ্টিতে তেলাপোকা পাওয়া, দই ও ফিরনিতে লেবেল না থাকা এবং কর্মীদের হেডনেট ব্যবহার না করার অভিযোগে একই আইনের ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাবনী মোড় এলাকার সোনারগাঁও রেস্তোরাঁয় দই ও ফিরনিতে লেবেল না থাকা, কর্মীদের হেডনেট ব্যবহার না করা, রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ কেওড়া জল (শিল্পকারখানায় ব্যবহৃত একটি রাসায়নিক) খাবারে ব্যবহারের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে তিনটি রেস্তোরাঁকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় একটি ফিলিং স্টেশনেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য জি. এম. ইশতিয়াক জামিল উপস্থিত থেকে সহযোগিতা করেন। অভিযানে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তার স্বার্থ রক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬