Dhaka ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২০ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পাটকেলঘাটা থানার শাকদা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আনন্দ দাস শাকদা ব্রিজসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশের বিলে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের পাশে কাত হয়ে রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে। হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা নেবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

Update Time : ১২:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬