Dhaka ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড  হামি ডি ডাব্লিউ এর নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়

সাতক্ষীরায় ধুলিহরে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হলো না রিয়াজুলের

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৪৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন ছিল সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বয়ারবাতান গ্রামের মেধাবী তরুণ রিয়াজুল ইসলামের। সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই স্বপ্নবান তরুণ। তার অকালমৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

রিয়াজুল ইসলাম বয়ারবাতান গ্রামের সমশের আলী গাজীর ছেলে। কয়েক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রিয়াজুলের বন্ধু ও স্বাস্থ্য সহকারী আফজাল হোসেন জানান, তারা একই সঙ্গে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০২৩ সালে তাদের মাস্টার্স শেষ হয়। এরপর রিয়াজুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। তবে তার মূল লক্ষ্য ছিল প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া। একবার বিসিএস পরীক্ষায় অংশও নিয়েছিলেন তিনি। সামনে আবারও বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

রিয়াজুলের বড় ভাই আক্তারুল ইসলাম আক্তার জানান, কয়েক দিন ধরে তার ভাই ডেঙ্গুতে ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পরিবার ও স্বজনরা জানান, রিয়াজুল ছিলেন মেধাবী, শিক্ষিত ও স্বপ্নবান তরুণ। সরকারি চাকরিতে যোগ দিয়ে মানুষের সেবা করার প্রবল ইচ্ছা ছিল তার। প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি নিয়মিত বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ডেঙ্গুর কাছে হার মেনে অকালেই থেমে গেল তার স্বপ্নযাত্রা।

প্রায় নয় মাস আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিয়াজুল। সংসারজীবনের মাত্র কয়েক মাসের মধ্যেই তার এমন মৃত্যুতে স্ত্রীসহ পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, ভাই, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২২ আগস্ট) বাদ জোহর বয়ারবাতান গ্রামের বাড়িতে রিয়াজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বন্ধু, সহপাঠী ও স্বজনরা অংশ নেন।

রিয়াজুলের অকালমৃত্যুতে পরিবার, বন্ধু, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও বন্ধুদের আক্ষেপ—যে তরুণ প্রশাসন ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ডেঙ্গু কেড়ে নিল তার সেই স্বপ্ন; থামিয়ে দিল সম্ভাবনাময় একটি জীবনের পথচলা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড 

সাতক্ষীরায় ধুলিহরে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হলো না রিয়াজুলের

Update Time : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬