Dhaka ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নাগরিক উদ্যোগ জোরদারের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০২:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৩০ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

‘ঘুষ নয়, সেবা চাই; দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ এবং ‘দুর্নীতি থামান… এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৯টায় শহরের মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের সম্মেলনকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সনাক, সাতক্ষীরার সভাপতি মো. তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি খুলনা ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর (সিই) ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।

বক্তারা বলেন, টিআইবির অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সনাক, সাতক্ষীরা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের অভিজ্ঞতা বিনিময় সভার উদ্দেশ্য ছিল অতীতের অর্জন, সীমাবদ্ধতা ও অভিজ্ঞতা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের নাগরিকভিত্তিক দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও কার্যকর ও গতিশীল করে তোলা।

সভায় উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম ও মো. ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর মো. আব্দুল হামিদ, অ্যাডভোকেট এ. কে. এম. শহীদউল্লাহ, পবিত্র মোহন দাশ, ডা. সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, মো. আবুল বাসার, মো. অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, মো. মনিরুজ্জামান মুন্না ও সৈয়দা সুলতানা শিলাসহ অন্যরা।

এ ছাড়া সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর সদস্যদের পাশাপাশি শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক), স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বর্ষা মৌসুমে জমে উঠেছে কাউখালীর চাই-দুয়ারি হাট, ব্যস্ত সময় পার করছেন কারিগররা

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নাগরিক উদ্যোগ জোরদারের আহ্বান

Update Time : ০২:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬